চিঠি

তোমার কাছে আমি চিঠি হয়ে যাব।
খুলবে তুমি খাম খানা সযত্নে সোহাগ করে,
কত জানা অজানা কথা লেখা থাকবে
চিঠির পাতায় পাতায়,
ভাববে তুমি অনেক কিছু তোমার মত করে।
লেগে থাকবে তোমার চোখে এক মধুর রামধনুর আবেশ,
যেটা আমার চিঠির মন্থর পরশে,
সৃষ্টি করবে সেই হারিয়ে যাওয়া স্নিগ্ধ চাঁদনী রাত।
আমি না থেকেও থাকবো চিঠির ভাঁজে ভাঁজে
রাঙিয়ে দিয়ে যাব তোমার কল্পনার মুহূর্তগুলো
তোমার কাছে আমি চিঠি হয়েই যাব।

সুবীর চক্রবর্তী
১৬ মার্চ ২০২৬


2 thoughts on “চিঠি

Leave a reply to Satyen Hombali Cancel reply