যে পাওয়াটা দাবি ভিত্তিক
যে চাওয়াটা নিরেট অর্বাচীন
যে পাওয়াটার মর্মভেদী আর্তনাদে
জীবন হয়ে আসে ক্ষীণ
যে পাওয়াটা অপ্রত্যাশিত
হঠাৎ আসে হাতের মুঠোয় ধরা
সেই পাওয়াটার ওজন যে কত ভারী
বুঝে উঠতে বয়ে যায় বেলা
যে চাওয়াটা নিতান্তই ভিত্তিহীন
মনের মাঝে দানা বাঁধে রোজ
সেই চাওয়াটার মূল্য বোঝাতে গিয়ে
রাত পেরিয়ে হয়ে গেল ভোর
এই চাওয়া পাওয়ার নিত্য খেলা ধুলায়
মশগুল হয়ে থাকি সর্বক্ষণ
কতটা পেলে কতটা ছাড়া যায়
অঙ্ক কষছি দিবা রাত্রি, ক্ষণে ক্ষণ
সুবীর চক্রবর্তী
১৪ এপ্রিল ২০২৬


Very nice Subirda!!
LikeLiked by 1 person